banglarsab.com

বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

শিমুল

 


দুরন্ত, খেয়ালীপনা,ন্যায্যমনা,স্পর্শকাতর গ্রাম্য সহজ সরল পরিবেশে যার জন্ম তারই নাম শিমুল।  নামের সংগে তার দৈহিক এবং মানসিক চরিত্রের একান্তই মিল খুজেঁ পাওয়া দুস্প্রাপ্য নয়।  শিমুল গাছের লম্বা ফুলের কলির মত লম্বা, এমনি লাল ফুলের মত টগবগে চেহারা। যে কোন প্রতিভাময়ীর সংগে সাক্ষাৎ মিললেই নিঃশংকোচে বলবে এমন সাধাসিধে বলেই বসার সাথে তার মনোভাব। যে তাকে কটাক্ষ দৃষ্টি বা কথায় একটু আঘাত হেনেছে, তার সাথে ক্ষনিকের জন্য আঁড়ি। চোখের আড়াল হওয়া মাত্রই শিমুলের কষ্ট শেষ। ছোটো ছোটো ছেলেমেয়েদের সাথে তার খুব ভাব। তের কি চৌদ্দ বছর হবে, বেশ শিমুল বৃক্ষের ন্যায় লম্বা। অষ্টম শ্রেনী পড়ুয়া ছাত্রী। স্কুলে যেতে তার বেশ অনীহা, তন্মধ্যে গরীব চাষাভুষা ঘরে জন্ম তার। তবে বংশ মর্যাদায় অনেক উর্ধ্বে। তার দাদার পিতামহ একসময় জমিদার ছিল, তাই বলে এলাকার লোকজন তাদেরকে দরিদ্র হলেও সম্মান করে থাকেন। শিমুল লাল শাড়ি, লালব্লাউজ, লাল পেডিকোট এবং মাথায় দুটি বেনী বেঁধে দৌঁড়াতে ভালবাসে। বাবা মা সর্বক্ষন ভীতসন্ত্রন্ত কোন সময় পাগলী মেয়েটা কি করে বসে বলা মুশকিল। কারন দেখতে সুন্দর। অতি চঞ্চল, গাছে উঠে চুপটি মেরে বসে থাকা তার জন্য অতি আনন্দায়ক। 

বর্ষাকাল রাস্তার দু'ধারে ঘন জংগল, পায়ে হাঁটা রাস্তা। শিমুল একটা গাছে উঠে অদৃশ্যাবস্থায় বসে আছে, আকাশে মেঘের গর্জন বৃষ্টি পড়ার উপক্রম হতে চলেছে। এরই মাঝে গ্রাম্য মোড়ল ইয়াদ আলী সংগে তার চামচা বল্টু সেই রাস্তা দিয়া দ্রুত হেঁটে যাচ্ছে। অল্প বুদ্ধিমান শিমুল তাকে ভয় দেখানোর জন্য লাফ দিয়ে সামনে পড়ে। মোড়ল সাহেব তো ভয়ে রাস্তায় শুয়ে পড়েছে, বল্টুর চিল্লানো শুনে মোড়ল চোখ খুলে দেখে শিমুল মনের আনন্দে খিলখিলিয়ে হাসছে আর পিছু হটছে।

বল্টুঃ মোড়ল সাব ভয় পাবেন না, এতো জ্বিন ভূত নয়। মোড়লঃ তাহলে কে রে? 

বল্টুঃ আবিরের মেয়ে শিমুল।

মোড়লঃ ও আচ্ছা, আমার ছোট গিন্নি ! বেকুব আমাকে আগে বলবি না।

এদিকে শিমুল হাসতে হাসতে মরিয়া হয়ে উঠছে আর পিছন দিকে পিছাচ্ছে।

বল্টুঃ মোড়ল সাব আপনি একে ঘরনী করতে পারলে তাহলে আর আপনাকে রাতবিরাত বাইরে যেতে হবে না, সারাক্ষন ঘুমিয়ে কাটাতে পারবেন।

মোড়লঃ এই শোন! যেওনা, তোমার সাথে আমার কথা আছে, পীরিতের কথা।

শিমুল তো হাসতে হাসতে পাগল প্রায়।

শিমুলঃ ভয় পেয়েছেন মোড়ল কাকা ? 

মোড়লঃ ভয় পাব কেন তুমি তো আমার প্রানপাখি এসো আমার কাছে এসো।

এই বলে মোড়ল তাকে ধরতে গেলে শিমুল  দৌঁড়ে পালানোর চেষ্টা করে দৌঁড়ে পালাতে গিয়ে শিমুল মোড়লেরই ছেলে বিপুলের সংগে ধাক্কা লেগে যায়। বিপুল ঢাকা থেকে আসতেছিল বাড়ির অভিমুখে। সচকিত বিপুল হতভম্ব হয়ে যায়।

 বিপুলঃ এই মেয়ে এত জোরে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে ? 

শিমুলঃ দেখছেন না মোড়ল কাকা আমাকে ধরতে আইছে।

বিপুলঃ কোন মোড়ল ? 

শিমুলঃ কেন আপনার বাবা! 

বিপুলঃ আমার বাবা তোমাকে দৌঁড়াবে বা ধরবে কেন ? 

শিমুল হাসতে হাসতে বলছে, সহজ সরল মেয়ে তো তার ভিতরে রাগ বা গোস্বা কিছু নেই, নেই কোন কটাক্ষ দৃষ্টি।

শিমুলঃ আমি নাকি তার ছোট গিন্নি। তাই আমাকে ধরতে আসছে।

এই বলে শিমুল আবারও দৌঁড় দিতে চাইলে-

বিপুলঃ শোন মেয়ে আমি থাকতে তোমার কোন ভয় নাই, দরকার হলে আমি বাবার সাথে লড়াই করব।

শিমুল তার কথা কর্নপাত না করে তার কাছ থেকে দৌঁড়ে পালাল। বিপুল ভাবছে নিশ্চয় পাগলীটাকে বাবা খারাপ কিছু বলেছে, নতুবা এমন উন্মাদনায় তাকে সে কখনও দেখিনি। কিছুদূর এগুতেই মোড়ল তার সামনে পড়ে। বিপুলের মনটা ভারী কিন্তু মোড়ল মনে মনে ভয় নিয়েও  ছেলেকে বলল

মোড়লঃ কেমন আছ বাবা ? কখন আসলে? কিভাবে আসলে? খবর দিলে গাড়ি পাঠাতাম।

এতগুলো প্রশ্নের মধ্যে বিপুল মাত্র বলল 

বিপুলঃ ভাল আছি।

এই কথাটা বলে পাশ কাটিয়ে যেতে চাইলে, মোড়ল টের পায় পাগলীটা হয়তঃ কিছু বলেছে। এই ভেবে সে এগুতে থাকে। 

মোড়লঃ কিরে বল্টু ঘটনা বুঝি খারাপ। 

বল্টুঃ ও কিছু না মোড়ল সাব। পাগলীর কথায় কান দিবে না আপনার স্বনাম ধন্য ছেলে।

মোড়লঃ পাগলী যে কখনও মিথ্যা কথা বলে না এ সত্যটা শিক্ষিত ছেলেরা ভাল করেই বুঝে।

 


সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বন্যা ১৯৮৮

 

                                                                        

প্রকৃতির ভয়াবহ তান্ডব  করতালি দিয়ে সর্বনাশী ডাক দিয়ে বিপদসংকুলে পতিত করেছিল। আমাদের সুজলা, সুফলা, শস্য শ্যামলা লাখো শহীদের রক্তে প্রবাহিত স্বাধীনতাকামী বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছিল। সেই সর্বগ্রাসীর ছোবল আজও আমার মনে পড়ে অভাবনীয় স্মতিও রেখে গেছে ভয়াবহ বন্যা। কেউ এই বন্যায় অচৈতন্য নয়। জানা আছে তার হিংসাত্বক তান্ডবলীলা। মনের কোনে যে অজস্র বেদনা জমে আছে তা লিখতে আমার কলমের ডগায় এসে বন্যার দুস্কর্মের ফলাফল আটকে যায়। কেননা মানবকুলের আর্তনাদ কলমের গতিরোধ করে। কলমও তার কর্ম ছেড়ে আর্তনাদে যোগ দিতে চায়। শো শো শব্দে শুরু হয়ে গেল বন্যার ছোবল। কেউ ভাবেনি, ভাবতেও পারেনি হঠাত এত পানি এসে তাদের তলিয়ে দেবে। বন্যার প্রকোপ আস্তে আস্তে বাড়তে থাকে তবুও স্বাধীন দেশের সরল মানব আশায় বুব বেধেঁ বসেছিল করালগ্রাস থেকে বাঁচতে। কিন্তু বিধির বিধান করালগ্রাসী বন্যা কাউকে রেহাই দিল না। নিম্নাঞ্চল থেকে শুরু করে অনেক গ্রাম অনেক  বাড়িতে হাহাকার পড়ে যায় চতুর্দিক। সেই মায়াময়, স্মৃতিময় পল্লীতে আমি ছিলাম নির্বিকার।  মানুষ বাড়ি ছেড়ে রাস্তা এবং বিদ্যালয় প্রাংগনে আশ্রয় নেয়। আমাদের বাড়িটা ছিল তুলনামূলক  উচুঁ জায়গায়, আত্বীয়-স্বজন গৃহহারা অনেকেই আমাদের বাড়ি আাশ্রয় নেয়। জায়গার সংকুলান না হওয়ায় বাবা মসজিদের পাশে তাদেরকে ছাপড়া করে দেয়। তখন আমি আইএসসি পরীক্ষা সমাপ্ত করে বাড়িতেই সময় কাটাতেছিলাম। আর মনের আনন্দে মাছ ধরতেছিলাম, আমি বন্যার প্রকোপে ব্যথিত হলেও মাছ ধরতে খুব ভাল লাগছিল।

ঝিমঝাম বসে না থেকে আমাদের সমিতির সবাইকে মিটিং এ ডেকে সিদ্ধান্ত নেওয়া হল আটা কিনে ত্রান কার্যে বেরিয়ে পড়ব চরান্চলে। সিদ্ধান্ত মোতাবেক পরদিন আটা কিনে বেরিয়ে পড়লাম চক্ষুপটে যাহা ধরা পড়ল, তা প্রকাশ করতে বড্ড দুঃখ লাগছে। অনেকে কলাগাছের ভেলা বানিয়ে তার উপর মানুষ, গরু, ছাগল নিয়ে ভেসে বেড়াচ্ছে, কোথায় তাদের ঠিকানা। আটা দিয়ে কি করবে রুটি তৈরী করার মত অবস্থা তাদের নেই। আমরা তাড়াতাড়ি ফিরে এলাম রুটি তৈরী করে নেওয়ার জন্য। কয়েকজন মিলে রুটি তৈরীতে লেগে গেলাম। কিন্তু দুর্ভাগ্য আমার। রুটি নিয়ে মানব সেবায় নিয়োজিত হতে পারলাম না। হঠাৎই খবর পেলাম আমার ইমিডিয়েট বড়বোন দুই বাচ্চাসহ আজ দুদিন ঘরের মাচায় বসে দিন গুজরাচ্ছে, খানাপিনা নেই, এখন চললাম তাদের উদ্ধার করে আনতে। হেঁটেই চলেছি মেঠো ভাংগা ভাংগা পথে, কোথাও ভিজে আবার কোথাও সাঁকো বেয়ে। ভগ্নিপতির বাড়ির একমাইল দুর থেকেই দেখতে পেলাম, তাদের বাড়ি পর্যন্ত রাস্তা ডুবে গেছে। বহমান বন্যার স্রোত বইয়ে যাচ্ছে বিদুতের মত। চমকে উঠলাম, ভাবলাম ওরা হয়তঃ আর বেঁচে নেই। সময় যতই হচ্ছে ততই বিপদ বাড়ছে  বলে ভাবানুকুল হয়ে উজানে গিয়ে মরনবাজি করে সাঁতার দিলাম। ভাসতে ভাসতে দু'ঘন্টা পর তাদের ঘরের দুয়ারে, উঠানে পা রাখলাম আমি একবুক পানিতে দাঁড়ানো। ভগ্নিপতি ব্যবসায়ী, ব্যবসার কাজে হয়তঃ কোথাও আটকা পড়েছে। সোহাগিনী বোনকে যে অবস্থায়  পেলাম, মনটা হুহু করে কেঁদে উঠল। বাচ্চা দুটো ক্ষুধার তাড়নায় নড়তে পারছে না, বোনের চোখ দুটো কুটরাগত। আমাকে দেখে তার কান্নায় ভেংগে পড়ল। আমার আগমনের বিবরন জানতে চাইলে তাদের কথার তোয়াক্কা না করে কলাগাছ কেটে ভেলা বানাইতে থাকি। ভাগ্নের বয়স ছিল সাত বছর, সে কাদঁছে, ক্ষিধেয় কথা বলতে পারছিল না। ভেলা তৈরী শেষ করে তাদের উঠিয়ে নিয়ে কিছুদুর ধাক্কিয়ে উজান দিকে গিয়ে আবার আমিও ভেলায় উঠে তাদের নিয়ে পারি জমাত থাকি। সন্ধ্যে হল বড় রাস্তার সন্ধান পেতে। সেখান থেকেও আমাদের বাড়ি তিনমাইল দুরে। সকলেই ক্ষুধায় পাগল হয়ে যাওয়ার পালা। একটা দোকান পেলাম, সেখানেও তেমন কিছু ছিল না, বিস্কুট কিনে বাচ্চাদের দিলাম, ততক্ষনে বাচ্চারা একটু স্বস্তিবোধ করল। আর একমাইল দুর আমার মামাবাড়ি ভেবেছিলাম সেখানে রাত্রি যাপন করে সকালে বাড়ি যাব। নির্মম প্রকৃতির অসম পরিহাস। একটু এগুতেই দেখি সামনে একটা ব্রীজ ভেংগে যাবার উপক্রম হয়ে পড়েছে পানির ধাক্কায়। পানির প্রবল স্রোত ব্রীজের কোল ঘেষে চলেছে। তড়িঘড়ি বাচ্চা দুটো আর তার মাকে পার করে দিলাম। ব্রিবকেসটা  ঐপারে ছিল, তাদের দাঁড় করিয়ে আমি ব্রিবকেসটা আনতে ওপারে গেলাম। ব্রিবকেস নিয়ে পার হতেই বিকট শব্দে ব্রীজ ভেংগে স্রোত এসে

শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

LOVE SMS

 

                                                                           

 * why r u silent ? 

* how are u dear ? 

* how do u do dear ? 

*4 ever beautifull thing makes a beautifull moment, 4 ever our romantic emotion gives the best feeling.

* Look at me, i am a beautifull girl, my dress colour is white I am coming in ur imagine. I am always with u, mind it. I see you always because u with me. Good evening dear.

* Now I am coming to U. I will set with you.

* What do you mean 10 nos ? I m ur lover? I think that love is! Want u. U r my life. I will marry u. Dnt forget me, moner majhe tumi. U r my heart. What do u mean by love ?

 * I will love u when you are done be a good job

* Never shall down my jaan. I will love you   very much from heart all time.

* Love is blind. Life is kind.

শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

POORNESS-1

 No one is alone, everyone is included in the bondage of all, or as is customary. Three eras have passed since today. We will discuss what is called the cry of deprivation in human life, no one will hate, it is the responsibility of everyone to know the way of life of the poor three ages ago, because it is impossible to understand how happy the great Lord Almighty has kept us in the present age. Starting the story. The whole country and the whole village is silent in the fascination of the torrential rain of all rainy season around. Rain during that period meant not feeding the poor. For seven days, ten days, the fields would be filled with rain, and with it the wailing of the poor

কষ্টের দিন-১

                                                                             

 কেউ তো নয় একেলা সকলেই সকলের তরে বাঁধনে অন্তর্ভূক্ত বা গতানুগতিকভাবে এ ধরায় চলমান। আজ থেকে তিন যুগ পেরিয়ে গেছে। মানব জীবনে অভাবের হাহাকার কাকে বলে তাই নিয়ে আলোচনা করব, কেউ ঘৃনা করবেন না, তিনযুগ আগে গরীবদের জীবন যাপন কেমন ছিল সেই ধারনা জানতে পারা সকলের দায়িত্ব, কারন বর্তমান যুগে মহান রাব্বুল আলামিন আমাদের কত সুখে রেখেছেন তা পিছনে না গেলে বুঝা যায়না। গল্প শুরু করছি। চতুর্দিকে ভাদ্র মাসের ঝনঝনানি বৃষ্টির মোহে পুরো দেশ তথা গোটা গ্রামবাসী নিস্তব্ধ। সেই আমলে বৃষ্টি মানেই  গরীবদের না খেয়ে থাকা। চলমান সাতদিন, দশদিন বৃষ্টিতে মাঠঘাট ভরে যেত, তার সাথে চলত গরীবের আহাজারি।  কোন খাদ্যদ্রব্য সংগ্রহে না থাকায় দরিদ্র জনগোষ্ঠীর আর্তনাদে আকাশ বাতাস কম্পিত হত। সেই সময় আমি ছিলাম সেই করুন দৈন্যদশার হিতাকাংখী। আজও মনে পড়লে গাঁ শিউরে উঠে।  মনে হয়  সেদিনগুলো আল্লাহ্ আমাদের গজব হিসেবে দানিত করেছিল। আমি তার পুরো স্বাদটা গ্রহন করেছিলাম। রাত হলে বৃষ্টির মোহে মনে হত পুরো গ্রামটা ভূতের গলিতে রুপান্তর হত, থেমে থেমে বৃষ্টি আবার কখনও লাগাতার  বৃষ্টি পড়ে থাকতো। একদা রাত দশটা হবে তবু সেটা আনুমানিকভাবে বলছি, কান্নার শব্দ পাওয়া যাচ্ছে আমার বাবা শুনেই বলল কার যেন মরন হল। মা বাবাকে বললেন বাবাকে বাইরে বেরিয়ে দেখার জন্য। বাবা হতাশ হৃদয়ে বলল "নিজের পরিবার নিয়েই তো বড্ড চিন্তিত আবার অন্যের যন্ত্রণা কাঁধে নিয়ে আরও উদ্বিগ্ন বাড়াতে চাই না। মায়াবী মা আমার বাবাকে রেহাই দিলেন না। তাকে জোর করে বাইরে যেতে বাধ্য করলেন। সেই মূহূর্তটা আমার কাছে এমন ছিল যে, হায়রে কুলাংগার মানবজীন, এত কষ্টের ভারে কেউ কারো বিপদে সাড়া দিতে চায়না। কারন আমার বাবাও তো আমাদের সাত ভাই বোন নিয়ে বড্ড হাহাকারে নিমজ্জিত, আমরাও তাকে খানার জন্য তার পিছনে ঘ্যানর ঘ্যানর করছি। হতাশাক্রান্ত বাবা একটা পলিথিন মুড়ে, কাছা দিয়ে, হাতে একটা মগ বাতি নিয়ে বেরিয়ে গেল। মা অবশ্য বলেছিল আমাকে সাথে নেওয়ার জন্য, কিন্তু বাবা অতি কষ্টের সাথে বললেন না ক্ষুধার্ত ছেলেটিকে ঐ হতাশ পরিবারের হতাশ দেখিয়ে আরও বিভ্রান্ত করতে চাইনা।

বাবা চলে যাবার পর আমার তো ঘুম আসছে না, কারন দিনে শুনেছিলাম বিবির বাবা খেটে খাওয়া মানুষটি খুবই অসুস্থ তাছাড়া বৃষ্টির লাগাতার কল্যানে তো বেশ তিন/চারদিন না খেয়ে আরও দুর্বল হয়ে পড়েছিল। আমি ভেবেছি তাই হয়তঃ উনি ইন্তেকাল করেছেন। বিবি হল আমার গ্রাম্য বান্ধবী, পড়াশোনা করছে না, তবে একসাথে খেলাধূলা, একসাথে মাছধরা, একসাথে মক্তবে যাওয়া, গাছে উঠে আম পেরে খাওয়া, দৌঁড়ে বেড়ানোর সাথী। আমি বড্ড চিন্তিত হলাম, মনে হচ্ছিল আমি কি করতে পারি আমাকে যেতেই হবে। এদিকে মা ঘুমায়নি, কুপি নিভিয়ে চুপচাপ শুয়ে আছেন। আমি বিছানা ছেড়ে আস্তে আস্তে উঠলাম, বাঁশের বেড়ার দরজা হালকা খুলে এক দৌঁড় দিলাম, বিবিদের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। ঘরের ভিতরে অনেক মানুষের শব্দ,কোলাহলে আমার কান্না আসছিল, ঘরে ঢুকেই দেখি বিবিসহ তার আরও দুইবোন, তিনভাই মিলে কান্নার রুল তুলেছে। বাবা আমাকে দেখে খুব কষ্ট পেলেন, কারন অন্ধকার রাতে আমি কিভাবে উপস্থিত হলাম। বিবির মাকে আমরা মাওই বলে সম্বোধন করতাম, কারন বিবির বাবার নাম আর আমার বাবার নাম একি ছিল। 'মা'ওই সাব আমায় বুকে নিয়ে সেকি কান্না গলাজুড়ে। আমার মনে হচ্ছিল, আল্লাহ্ কেন আমাদের গরীব বানাল, ভাবলাম বৃষ্টিকে ধরতে পারলে কল্লাটা ছিড়ে ফেলতাম, অতি কষ্টে মন থেকে কথাগুলো বের হচ্ছিল, আর কাদঁতেছিলাম বিবির মার সাথে অজুড়ে। এক পর্যায়ে তালই সাব অর্থাৎ বিবির বাবা হতাশ হৃদয়ে বলে উঠল 'পানি দাও পানি খাব'  তারাতারি তাকে পানি পান করানো হল। উনি অনেক লোকের সমাগম দেখে চীৎকার করে বলল, আমাকে দেখে লাভ নেই, তোমরা বৃষ্টির বিরুদ্ধে মিছিল কর, আর আল্লাহ্ কে স্বরন কর'। যাহোক এমতাবস্থায় একজনকে দেখতে পেলাম, কি যেন পুটলা বেঁধে নিয়ে ঘরে প্রবেশ করল। পুটলা বহনকৃত লোকটিকে সন্দেহ হল, কারন উনি সুবিধাবাদী, স্বার্থ ছাড়া কাউকে উপকার করেনা। তথাপি ক্ষনিকের জন্য সবাই আস্বস্ত হলাম, কারন একটা পরিবার অন্ততঃ হাফ ছেড়ে আজকের মত বেঁচে যাক।

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

POEM

 

LOVE

LOVE IS GREATER THAN LIFE

IT SHOULD LONGER THAN THIEF

NEW COMER SHORT FROM LOVE

THEY ARE NOT SUCCESS FOR DOVE.

WHO BACK TO FROM THE LOVE

SUCCESS MANY SUCCESS FOR LIFE.

LOVE IS MISTAKE FOR GOOD LIFE

WHO SHOULD BECOME THE ADVICE

I THOUGHT THAT YOU ARE HAPPY

WHO LEAVE THE LOVE FOR SOLVENCY

SEA IS LIKE FOR OVER FLOW

BUT IT KINGDOM  DAMAGE HUMAN BELOW

SO THE YOUNG LIKE THE LOVE BEST

THEY WHEN FAILD STOOD FAST NEXT

WE ARE GREATEST FLOWER OF ALLAH

SO WE LOVE FOR ANYBODY COULD LILLAH.

SUCCES

YOU SHOULD NOT TARGET ANY WRONG
LEGAL WAY DONE HAPPY FOR NOT ALONG

WHO ARE GONE TO CHANGE WRONG
VERY LIES TROUGH ANY WAY GONE.
 
IT IS N'T TO HAPPENED YOUR LIFE
HARDLY HARD WORK DONE WITH DRIVE 
 
A CHILD HAD NOT BECOME TO WORK 
 FAMILY MEMBERS IS HIS TEACHER.
 
THEY ARE SHOULD BE DONE THE WORK
CHILD IDEAS SHOW FROM THE  VARIOUS

 WHO CAN GO SOLVE ANY SYSTEM
CHILD LIKE THE OTHER WISE HABIT

MY FULL MIND CRYING FOR BEST
                                                   BUT I HAVE NT SUCCESS ANY WAY.



TERRIBLE NIGHT BANGLA

 নির্জন রাত, জোসনা যেন সূর্যের মত আলো ছড়াচ্ছে। দিনে এক পশলা বৃষ্টিও পড়েছিল। হ্যাঁ আমি চাঁদনী রাতের শুভাকাংখী, কারন সেদিন আমার পকেটে দুইশত টাকাও ছিল মনে বেশ ফুর্তি ১৯৮৪/৮৫ সনের কথা, সবেই আমরা বড় গল্পে মেতে থাকি। কিন্তু না আমি বড় গল্পের পূজারী নয়, কারন আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটা মূহূর্তের কথা স্বরন রেখেছি, বা জনসমক্ষে তুলে ধরি, কারন সত্যটা বলা আমার তো অভ্যাস।
বেশী দীর্ঘায়িত গল্প করব না, কারন এ ডিজিটাল যুগে কেউ বড় গল্প পছন্দ করে না কারও মনের কষ্ট কেউ উপলব্দি করতে চায়না।
পাঠকগন আমার শিশুকাল আর শৈশবকাল যেভাবে কেটেছে তা কেউ জানলে শুধু মর্মাহত নয়, হার্ড এট্রাক ও করতে পারেন। আমার শৈশব কেটেছে বিভোর পল্লীতে যা পুরোটাই ছিল অভাবী সংসারের অবলীলার সন্ধিক্ষনে। বাবাকে ছোট করব না, কারন উনি যথেষ্ট চেষ্টা করেছেন দু'মুঠো খাইয়ে আমাদের সন্তুষ্ট করার জন্য। কিন্তু বিধির বিধান তা হয়ে উঠেনি। তাই আমার বাবা আমাদের সাতভাইবোনের আহাজারিতে পালিয়ে বেড়াতেন।
 বড়ভাই ঢাকায় বেসরকারী ছোট একটা চাকরি করতেন।
বাবা বাড়ি নেই, আমরা ছয় ভাইবোন মা সাতজন এখন বড়ভাইয়ের কাধেঁ ভর দিয়ে চলছি। এক বড় ধরনের অভাব শুরু হল ভাদ্র মাসে অনবরত বৃষ্টির কারনে  বাবার রোজগার বন্ধ, তাই উনি উধাও হয়ে গেলেন। পনের দিন,মাস পার হয়ে গেল দরদী বাবার খবর নেই। সুদীর্ঘ তিনমাস নেই। আমাদের অনেক কষ্ট, খানাপিনা তথা পড়ালেখা বন্ধ। বড়ভাই যে বেতন পেতেন তাতে দু'শ টাকার বেশি দিতে পারতেন না। দু'বেলা খেলে দু'শ টাকায় আমাদের দশদিন চলত। আহ্ না খেয়ে থাকার দিনগুলোর কথা মনে পড়লে, আজও আমার দু'চোখ বেয়ে অশ্রু পড়ে, আত্বা হুংকার দিয়ে বলে সেসব দিনের কথা মনে করিস না হিরু। সেই সময় তো মা জননী  কোথাও যেতে পারতেন না। তবু অনেক চেষ্টা করে আমাদের একবেলা হলেও অন্ন যোগাতে চেষ্টা করতেন। মা'র সাথে জেদ করতাম না, কারন মা যদি বাবার মত হারিয়ে যায়, আমরা কোথায় গিয়ে দাঁড়াব! কে দিবে বুকে ঠাঁই। তাই হাজার কষ্টের মাঝেও মা কোথাও যেতেন না।
ভাইয়ের চিঠি এল, সে বাবাকে খুঁজার জন্য দিনাজপুর যাবে একতা ট্রেনে অমুক তারিখে,  আমাকে শহরের এক রেলষ্টেশনে থাকতে বললেন, আমাকে কিছু টাকা দিয়ে উনি আবার দিনাজপুর চলে যাবেন। তখন আমি সপ্তম শ্রেনী পড়ুয়া ছাত্র। যে ষ্টেশনে একতা ট্রেন থামবে, সেটা আমাদের বাড়ি হতে পনের কিলোমিটার দুরে অবস্থিত। অর্থাত আমাদের বাড়ি থেকে আরেকটি রেলষ্টেশন যেতে হবে।
একতা এক্সপ্রেস জামালপুর থামবে। জামালপুর যাওয়ার জন্য এখান থেকে বিকেল পাচঁটায় একটা ট্রেন আছে, সেটাই যাওয়ার জন্য তৈরী হয়ে নিলাম। মা আমাকে বারবার হুশিয়ারী দিচ্ছে, আমি একা যেতে পারব কিনা?  আবার ভাই চলে গেলে একা বাড়ি ফিরতে পারব নাকি এ নিয়ে বিভিন্ন টেনশন করছেন আমার প্রানপ্রিয় মা জননী। মা খুব নামাজী এবং কোরআন পড়তেন, বলাবাহুল্য সেই আমলে আমার জানামতে কমপক্ষে একশত এর উপরে হবে মা'র কাছে মেয়েরা কোরআন শরীফ শিখতে দেখেছি।সেই মা আমাদের জন্য দোয়া করতেন আর বলতেন এ কষ্ট তোমাদের বেশিদিন স্থায়ী হবে না। সামনের দিনগুলো তোমাদের আমি খুব ভাল দেখছি, যখন আমি থাকব না। যাহোক মা আমাকে অনেক অনেক দোয়া করে কপালে ফুক দিয়ে বিদায় দিলেন, যাতে ভাইয়ের সাথে  দেখা করে ভালোভাবে ফিরে আসতে পারি। ষ্টেশনে ট্রেনের অপেক্ষা। মাগরিবের আজানের সময় ট্রেন এল, অনেক ভীড় ঠেলে উঠলাম, এক কোনায় দাঁড়ালাম। আধ ঘন্টার মধ্যেই জামালপুর এসে পৌঁছলাম, ট্রেন থেকে নেমে হাঁটাহাটি করছি, অপেক্ষা রাত দশটা বাজবে ট্রেন আসবে ভাইয়ের সাথে দেখা হবে। আমার ভাইটিও ছিল সোনার মানুষ, এমন ভাই পৃথিবীর বুকে আরেকজন আছে কিনা সন্দেহ। আমার ভাইটি আজও বেঁচে আছেন, আল্লাহ্ র কাছে দোয়া করছি উনার আগে যেন আমার মৃত্যু হয়, কারন তার মৃত্যু যন্ত্রনা আমি সইতে পারবনা। ছয়জন ভাইবোনকে উনি ভরনপোষন করে বড় করেছেন, এমনকি বিয়ে সাদী পর্যন্ত দায়িত্ব পালনে ব্রত ছিলেন। তবে আমাদের দোয়ায় আল্লাহ্ উনাকে একটা সরকারি চাকরিও দান করেছিলেন। যা দিয়ে উনি আমাদের সংসারের পনেরো দিনের খরচ চালাতে পারতেন।মাসের  বাকি দিনগুলো বাবা-মা কষ্ট করে চালাতেন। জামালপুর ষ্টেশনে ঘুরাফেরা করছি, পেটে তো ক্ষুধার অন্ত নেই। ভাই আসবে খুচরা দুইটাকা দিবেন, সেটা দিয়ে হোটেলে পরোটা খাব, এ চিন্তায় মাতোয়ারা। মাঝে মাঝে কান্না আসছিল, হায়রে জগত, এত কষ্ট আল্লাহ আমার কপালে লিখেছিল, যাকগে না কেঁদে আল্লাহ্'র কাছে তওয়াক্কুল করে বসে আছি। কত রঙের কত মানুষ দৃষ্টিগোচর হল, তা বলে শেষ করা যাবেনা। আবার মাঝে মধ্যে হারিয়ে যাওয়া বাবার কথাও মনে উঁকি দিলে তাকেও আশেপাশে খুঁজতে থাকি। বিধির বিধান আর কেউ খন্ডাতে পারেন না। যাহোক ষ্টেশন মাষ্টারের রুমে থাকা বিশাল ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় দশটা বাজে, একটু পরেই ষ্টেশনে ঘন্টা বাজাল, একজনের কাছে জানতে পারলাম, একতা ট্রেন  আসছে এবার আমার মনোবল দৃঢ় করতে হবে। কারন ভাইকে খুঁজে না পেলে বড় অসুবিধা হবে, সবাইকে অনেকদিন উপোস করতে হবে। সবচাইতে বড় খুশি লাগছে দুই টাকা পাব, যা দিয়ে পরোটা কিনে খাব। ট্রেনের আলো দেখা যাচ্ছে, আমি প্লাটফর্মে শক্তভাবে দাঁড়ালাম, এবার ট্রেন ষ্টেশনে ঢুকছে ভাই চালাকি করে ইঞ্জিনের পিছনের বগিতে উঠেছেন, আর জানালা দিয়ে মুখ বের করে দিয়ে আমায় খুঁজছেন, আমি ভাইকে দেখে ফেলি এমনকি তাড়াতাড়ি সেই বগির নিকট যেতে থাকি, ট্রেন  আস্তে আস্তে থেমে গেল, আমি ভাইয়ের দিকে দৌঁড়াতে থাকি আর ভাইও ট্রেন থেকে নেমে আমাকে জড়াইয়া ধরে তাড়াতাড়ি দুইশত টাকা আমার শার্টের ভিতরের পকেটে ঢুকিয়ে দিলেন। আর আমার হাতে দিলেন দশ টাকা হোটেলে ভাত খাওয়ার জন্য। আমি কথা বলতে পারছিলাম না, কারন কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিলো, ভাই মুখে চুমো দিয়ে বলল আরে পাগল চিন্তা করবে না, আমি তো আছি, আর টাকাটা ভাল করে রেখ, যাতে না হারায় এই বলে ভাই আবারও ট্রেনের দিকে পা বাড়াল ট্রেনে উঠে আবারও বলল, ভাল থাকিও বোনগুলোর দিক খেয়াল  রেখো। জানেন পাঠকগন ঘটনাটি লিখছি আর কাঁদছি, আল্লাহ্ তুমি ফেরেস্তার মত ভাইটিকে মরনের আগেই বেহেস্ত রেডি করে রেখো, যাক ট্রেন ছেড়ে দিল, আমি তাকাইয়া রইলাম ভাই আড়াল না হওয়া পর্যন্ত। চোখ মুছে এক জায়গায় বসলাম মনকে শান্তনা দিলাম, ভাই তো বলেছে সে থাকতে চিন্তা করতে হবে না। অনেকক্ষন বসে থেকে ভাইয়ের দেয়া দশ টাকা দিয়ে ভাত খাব বলে হোটেলে যাবার সিদ্ধান্ত নিতেই আগে মনে পড়ল, কি দিয়ে ভাত খাব? মাছ না মাংস নাকি ডিম খাব? অনেকদিন মনে হত একটা আস্ত ডিম খেতে পারতাম। ভাবতে ভাবতে বড় ভাবনা সামনে এল, আমি হোটেলে পেট ভরে মাংস দিয়ে ভাত খাব আর আমার অন্য ভাইবোনেরা হয়তঃ রাতে অনাহারে আছে, আমি না থাকার কারনে হয়তঃ আমার মা জননী রাতে পাকও করবেন না, কোনমতে চালিয়ে দেবেন। এই ভেবে আর ভাল খানা ভক্ষন করার ইচ্ছা হারিয়ে ফেললাম। ঘুরে দেখলাম এক ঝুপড়িতে আটা দিয়ে চাপড়া ভাঁজছে তার দিকে এগিয়ে গেলাম, যা মুটামুটি আট আনার খেলেই আমার হয়ে যাবে। আট আনা পয়সা আমার পকেটে ছিল, মা দিয়েছিল, দুরে যাচ্ছি যদি কোন বিপদ হয় তাই মার দেয়া পয়সাটা দিয়েই চাপড়া কিনে খেতে লাগলাম, তাতেই অনেক বরকত উপলব্দি করলাম। এবার রাত একটার ট্রেনের অপেক্ষা। এ সময় রেলষ্টেশনে কতকিছুই না ঘটে গেল তা আর উল্লেখ নাই বা করি, কারন যা দেখেছি তা ষ্টেশনে ঘটেই থাকে। রাত বারোটা হঠাৎ খেয়াল করে পিট পিট করে স্লো গতিতে একটা ট্রেনের আলো দেখা যাচ্ছে, জানতে পারলাম মাল ট্রেন সেটা আমাদের দিকেই যাবে, প্রস্তুতি নিতে থাকি যদি কেউ উঠে আমিও উঠব, দেখি দু একজন লাফিয়ে উঠছে আমিও লাফিয়ে উঠলাম, বড়রা অবাক হল, আমার দৌঁড়ে উঠতে দেখে। কারন আমাদের চলন্ত ট্রেনে উঠার অভ্যাস আছে, কারন ষ্টেশনের কাছে বাড়ি প্রায়ই ট্রেনিং করে থাকি। মুশকিল হল লাফিয়ে উঠার অনেকেই গার্ড সাবকে একটাকা করে সেলামী দিচ্ছে, না দিলে মুশকিল আছে সামনের ষ্টেশনে স্লো না করলে কেউ নামতে পারবে না। আমি তো বিপাকে পড়ে গেলাম, আমার কাছে ভাংতি টাকা নাই, দশ টাকা দিলে যদি পুরোটাই নিয়ে যায়, এ নিয়ে ভাবছি। ভাবতেই গার্ড সাব আমার কাছে এসে মিষ্ট সুরে বলল এই ছোট সাহেব ভাড়া কোথায়? এই বলে আবার আরেকজনের কাছে চলে গেল, বাঁচা গেল আমাকে আর টাকা দিতে হল না। তবুও ভড়কাচ্ছি আবার এসে ধরে কিনা, ভয় পাই আর মা'র দোয়ার কথা মনে করি। যাক এর মাঝেই দেখতে পেলাম আমাদের ষ্টেশনের আলো দেখা যাচ্ছে। ট্রেন একটু স্লো করতেই অনেকেই লাফিয়ে নামতে থাকল, আমিও মা'র দোয়ার ভরসা করে নেমে পড়লাম কোন সমস্যা হল না। এবার খুঁজতে থাকি আমাদের এলাকার কাউকে পাই কিনা, না কাউকে দেখা পেলাম না,হতাশ হয়ে এক হোটেলে গিয়ে বসলাম, আর ভাবলাম দশ টাকা দিয়ে পরোটা আর ডাল ভাজি কিনব, হয়তঃ আমার বোনগুলো আর ছোট ভাইটি না খেয়ে শুয়ে আছে। ভাবতে ভাবতেই সামনে চা এল, অবাক হলাম আমি তো চায়ের কথা বলিনি, সেটা কে বলল, ওয়েটারকে জিজ্ঞেস করে জানতে পারলাম হোটেল মালিক দিতে বলেছে, আর কিছু না বলে চায়ে চুমুক দিলাম আর ওয়েটারকে বললাম চৌদ্দটা পরোটা আর ডাল ভাজি প্যাকেট করার জন্য। ওয়েটার আমাকে জিজ্ঞেস করছে, টাকা আছে কিনা কথাটি মালিক শুনে ওয়েটারকে ডেকে কষে চড় বসিয়ে দিল গালে আর বলল, ওরা হল, এই ষ্টেশনের ভবিষ্যত কর্নধার টাকা না থাকলে যখন ইনকাম করবে, তখন দিবে। আমি এগিয়ে গিয়ে বললাম, না কাকা আমি এইযে টাকা এখনই দিচ্ছি।মালিক বলল, দেখ আমি তোমার প্রতি খুবি সন্তুষ্ট কারন হোটেলের কাছ দিয়ে ঘুরে যাও, অথচ সাহস করে বসে কোনদিন এক কাপ চা ফ্রিতে খাওনা, তাই আজ বসা মাত্র তোমাকে চা দেয়ার জন্য বলেছি। কি করব কাকা আমরা গরীব মানুষ, চা খাব টাকা পাব কোথায়, তাছাড়া মাগনা খাওয়া ভাল নয়। যাক বাবা এতরাতে পরোটা দিয়ে কি করবে, কাকা আমার ভাইবোনগুলো সারাদিন না খাওয়া তাই নিয়ে যাচ্চি। উনি যত্ন সহকারে পরোটা ভেজে ভাল সবজি দিয়ে দিল, টাকা নিতে চাইনি আমি জোর  করে দিলাম, উনি বললেন তোমার বেশি ক্ষুধা পেলে আমার কাছে এসে খেয়ে যাবে। তাকে ধন্যবাদ জানিয়ে দোকান থেকে বের হলাম দেখি কোনমতে যদি বাড়ি পৌঁছানো যায়,তাহলে ভাইবোনগুলো খুশিচিত্তে পরোটা খাবে আর আমার কলিজা ঠান্ডা হবে। রাত একটা বাজে বেশ চাঁদনী রাত শুই পর্যন্ত দেখা যায়। মনে সাহস আর আবেগ নিয়ে রওনা হলাম মাঠের ভিতর দিয়ে কারন কিছুদুর এগুলেই পাওয়া যাবে হযরত কাকার ছাউনি, তারপর তাকে নিয়ে বাকি পথ পারি দেব। রওনা হলাম, এখন মনে হচ্চে সামনে যদি একটা বিড়াল দৌড় দেয়, তবু আমি হার্ট এট্রাক করব। এদিক সেদিক তাকাই আর হযরত কাকাকে ডাক দেবার প্রস্তুতি নিয়ে থাকি, কিছু দেখলেই কাকাকে ডাক দেব বলে। যাকগে আল্লাহ্ র নাম জপতে জপতে কাকার ছাউনির কাছে পৌঁছে গেলাম। কাকা মাঠের ভেতর ছাউনি করে টিউবওয়েল পাহারা দেয়, যাতে চুরে না নিতে পারে। সামনে দাঁড়িয়ে শুনতে পেলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। বসে পড়লাম তার পায়ের কাছে। কাকার ছাউনির একটু দুরেই দুটি তালগাছ, কথিত আছে রাতে ঐ তালগাছ দুটো দুষ্ট প্রকৃতির রুপ ধারন করে, সেখানে খারাপ জ্বিন আছে, মানুষকে ভয় দেখায়। আমাকে সেই তালগাছের নীচ দিয়েই যেতে হবে সেজন্য কাকার সাহায্যের অপেক্ষায় বসে আছি। আমি কাকার দিকে তাকাতেই শুনলাম তালগাছে বিশাল বাতাস বইছে, ফিরে তাকালাম তালগাছের দিকে আশ্চর্য একটা তালগাছ যেন আরেকটা তালগাছের উপর আঁচড়ে পড়ছে মনে হচ্চে তারা মিতালী খেলছে, অবাকের সাথে দারুন ভয় লাগছে। এবার কাকাকে ডাক দিলাম, কাকা বলল, কে হিরু!  হ্যাঁ কাকা আমি হিরু। তুমি কথা বলছ না কেন আর একটু পরে হলেই চোর বলে তোমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে বসতাম। তা এতরাতে কই থাইকা আইলা? আমি জামালপুর থেকে আইলাম। নিশ্চয় সিনেমা দেখতে গিয়েছিলে! না কাকা বাবাকে খুঁজতে গিয়াছিলাম, একথা শুনে উনি খুব মর্মাহত হলেন, আর বাবাকে গালাগালি করতে থাকেন। তারপর জিজ্ঞেস করলেন আমি তার কাছে ঘুমাব নাকি বাড়ি চলে যাব? বাড়ি যাব কাকা না হলে বাড়িতে মা খুব চিন্তা করবেন।আর খেয়াল করে দেখুন তালগাছ কি করছে! কাকা তালগাছের দিকে তাকিয়ে সাহসিকতার সাথে বললেন ও কিছু না বাবা আমার হাতের এই লাঠি দিয়ে দৌঁড়ানি দিলে হাতরাইয়া কুল পাবি নে। চল তোমাকে তালগাছ পার করে দিয়ে আসি, এই কথা বলা মাত্র তালগাছের আগা থেকে ঝুকা ঝুকা আগুনের ফুলকি পড়তে থাকে।  এবার কাকা থমকে দাঁড়াল, এমন অবস্থা দাঁড়াল চাচা নিজের জান বাঁচা এই মূহূর্তে কাকা কি করবে দিশে পাচ্ছে না। কাকা চিল্লাইয়া বলতে লাগল, পালাবি নাকি আমি আগুন জ্বালাইয়া নিয়ে আসব। কাকা এটা বলার পর আগুন নিভে গেল ঠিক, কাকা বলল, এইবার ডরাইছে চল আমরা আগাই। কাকা লাঠি হাতে আগে আমি পিছনে যাব এই সময় যা ঘটল তা মুশকিল।  আগুনটা আবার বিশাল আকার ধারন করে আস্তে আস্তে আমাদের দিকে আসতে থাকে।এখন তো দুজনেই বড় ভয় পাচ্ছি। উনি শুধু বলল, হিরু দৌঁড় দাও, এই বলে উনি দৌঁড় দিলেন, আমি তার পিছু নিতেই আমি তো তার মত দৌঁড়াতে পারব না। সো ভীত সন্ত্রন্ত হয়ে ছাউনির ভিতরে ঢুকে খড়ের বানানো বুন্দা যার ভিতরে আগুন আছে, সেটা নিয়ে বসে পড়লাম, আর মাকে স্বরন করলাম দোয়া কামনার্থে আর কেঁদে ফেলেছি, আর মনে হল আমি যে ছাউনির ভিতরে আছি, এটা মনে হয়, ভূত টের পায়নি, আমার কাছ দিয়েই আগুনটাৃ কাকার পিছু নিল। কাকা দৌড়াচ্ছে পিছনে আগুনের বিশাল ফুলকা যাচ্ছে আমি দেখছি, কিছু করার নেই, কাকাও কতক্ষন দৌঁড়িয়ে হয়তঃবা সারেন্ডার করে মাটিতে শুয়ে পড়ে। আমি বেড়ার ফাঁক দিয়ে দেখতেছিলাম। এবার আগুনের কুন্ডলী যেন কাকাকে ঘিরে নাচছে, আমি খুব টেনশন করছি, আর কাঁদছি, যার কাছে আশ্রয় নিলাম, সেই এখন বিশাল বিপদে।আর আমিতো কেঁদেই সারা আমি কি ছাউনির ভিতর থেকে বের হতে পারব নাকি এর ভিতরেই মরে থাকব, আৃমি কি বাড়ি যেতে পারব না! একটু পর দেখতে পেলাম আগুনের কুন্ডলী  আর নেই, ভাবলাম কাকার কি অবস্থা কিভাবে আমি আগাইয়া দেখব নাকি, আবার ভয়ে কাঁদছি, টেনশনে ছাউনির বাইরে বেরুতে সাহস পাচ্ছিনা। প্রায় একঘন্টা কাঁদাকাটির পর কাকার হুশ হয় আর আমাকে হিরু হিরু বলে চিল্লাইয়া ডাকতে থাকে। আমি তার ডাক শুনে আরও ভড়কে যাচ্ছি, ডাকটা সেই দিচ্ছে নাকি ভূতে দিচ্ছে তা নিয়ে সন্দিহান। কারন ভূতেরাও তার মত আমাকে ডাকতে পারে। তাই ছাউনিতেই বসে রইলাম, আমি মুরুব্বিদের কাছে শুনেছিলাম ঘর ছোট হোক আর বড় হোক তার ভিতরে ভূতপ্রেত ঢুকেনা। হঠাৎই চোখ পড়ল তালগাছের পরই মেইন রোড সেখান দিয়ে তিনচারটে হুজুর মানুষ হেটে যাচ্ছে তারা কিন্তু আমার বাড়ির দিকেই যাচ্ছে, তবে ভয় কিসের? তাদের পিছু নিতে আমার অসুবিধে কোথায়, তবে কথা হল সেই তালগাছের নীচ দিয়েই আমাকে যেতে হবে। সেখান থেকে আমার বাড়ি আর পাঁচশত গজ দূর হবে। হুজুরদের পিছু নিতে মুটামুটি চোখ বন্ধ করে তালগাছের নীচ দিয়েই দৌঁড় দিলাম, তালগাছ পার হয়ে মেইন রোডে উঠে দেখি আর হুজুরদের লেশ মাত্র নেই, আরও ভয় পেলাম এখন আরেক দৌঁড় দিয়ে একজনের ঘরের দরজায় ধপাস করে পড়ে গেলাম,বাড়িওয়ালা সম্পর্কে দাদা লাগে উনি কে কে বলে চিল্লাইতে থাকে আমি আর কথা বলতে পারছিনা, সেই ব্যক্তিও লাঠি হাতে বের হয়ে দেখে আমি দরজায় পড়ে আছি, সে আমাকে চিনে ফেলে আর বলতে থাকে এই হিরু তোর কি হইছে উঠ আমি তোর দাদা বলছি, ভয় পাইছিস নাকিরে, দাদিও বকতে থাকে ছেরাডা হয়তঃ ভয় পাইছে ওর বাবা কই জানি চলে গেছে না খেয়ে দিন যায়, তাই হয়ত ভয়ে অল্পতেই বেহুশ হয়ে পড়েছে এই বলে আমার নাকে চোখে পানি ছিটিয়ে দেয় এবার আমি আস্তে আস্তে তাকিয়ে হজরত কাকা বলে চিল্লাইতে থাকি, তখন সেই দাদার কন্ঠ শুনে হুশ হল, আর কেঁদে ফেলি। দাদাও বাবাকে গালমন্দ করে আমাকে জিজ্ঞেস করল, আমার রাতে বের হওয়ার কারন, বাবাকে খুঁজার কথা বললাম। উনি বলল, যাক আমার পাশে ঘুমিয়ে পড়, আমি বললাম না আমি বাড়ি যাব, উনি একটা লাঠি হাতে নিয়ে আমাকে বাড়ি আগাইয়া দিতে রওনা হলেন, মনের দুঃখে আমি কেঁদেই চলেছি। সে আগে আর আমি পিছনে হাঁটছি, আমাদের বাড়িটাও ছিল ভয়ংকর জায়গায়, তা আরেকটা জায়গায় আপনাদের অনুকূলে সন্নিবেসিত করব। যাহোক পায়ের শব্দ শুনেই মা জননী বলতে থাকে হিরু বাবা এসেছ, আমি কেঁদে কেঁদে বললাম মা আমি এসেছি, দরজা খুলে দিলেন, আমার মা অনেক ধার্মিক ছিলেন, উনি ঘুমাননি, জানেন আমি রাতেই ফিরব, কখন ডাক দেই সেই অপেক্ষায় ছিলেন। দাদা চলে গেল, আর বলল ছেরা ভয় পাইছে, তাকে গোসল করিয়ে দাও, মা ততক্ষনাত আমাকে গোসল খানায় নিয়ে গোসল করালেন, আর নানাবিধ প্রশ্ন করলেন, ভাই সম্পর্কে। গোসল সেরে ঘরে ঢুকে পরোটাগুলো বের করলাম, মা সকলকে জাগ্রত করল। সকলে জেগে পরোটা দেখে কি যে খুশি মনে হচ্ছিল, তাদের খুশিতে হয়তঃ আজ আমি বর্তমানে মহাসুখে আছি। সকলে পরোটা খাচ্ছে খুশি মনে  আমাী মনে হল, পোলাও বিরিয়ানী তাদের এই পরোটার কাছে। এর ফাঁকে মা বলল, সকলেই তোমার বড় বড়ভাইয়ের জন্য দোয়া কর, সে যেন ভালভাবে দিনাজপুর পৌঁছে যায়, আর তোমার বাবাকে খুঁজে পায়। টাকা দুইশত মা'র হাতে দিলাম, আপাততঃ দশদিনের খাবার ঘরে এল। আমি কিন্তু ভাল ছাত্র ছিলাম, ক্লাশে ফাষ্ট বয়, কিন্তু ক্ষুধার তাড়নায় প্রায়ই স্কুলে যেতাম না। স্যারেরা অনেক সময় বাড়ি পর্যন্ত এসে আমাকে স্কুলে নিয়ে যেতেন।

রাতে ঘুম হয়না, কারন ছোট্র একটা বাড়ি পুরুষ বলতে আমি একাই সে বাড়িতে। হতাশা আর ভয় নিয়ে সারারাত জাগ্রত থাকি,  গাছের একটা পাতার শব্দ হলেও আমি বলতে পারতাম কোন গাছের পাতা পড়ল! বা কি হল, সেখানে রাত হলে মনে হত বাঘ হতে শুরু করে ভূতপ্রেতের অভাব ছিল না সবকিছুর ভয় বিদ্যমান। তাই সবসময় একটা কুপি আর ম্যাচ কাছে রাখতাম। তিনদিন হল, ভাই কোন সময় এসে দরজায় লক করে তারও অপেক্ষা। 

চতুর্থদিন রাতে ঘুম হত পগারপার, শুধু টেনশন করছি ভাই কখন আসবে, ভাই অবশ্য রাতে বাড়ি আসলে প্রথম আমাকেই ডাকে। রশিদ রশিদ বলে দু'তিনটে ডাক দেয়। মা'র অর্ডার তিন ডাক পার হলে জবাব দিতে হবে, বুঝতে হবে এটা মানুষ। নচেৎ দু'বা এক ডাক দিয়ে  চুপ হয়ে গেলে সেটা বুঝতে হবে ভুত। এ শিক্ষা মা'র কাছ থেকে পাওয়া। ঐ বাড়িতে কখনও বাবার নাম ধরে, কখনও ভাইয়ের নাম ধরে, আবার কখনও আমার নাম ধরে এক ডাক, দুই ডাক দিয়েছে কতশত আমরা কখনও বের হইনি। ফলে দেখা গেছে সেটা আসলেই মানুষ নয়, কারন আমরা জানালার ফাঁক দিয়ে দেখেছি কিচ্ছু দেখা যায় না। সে রাত তো মোটেই ঘুমাতাম না। যাহোক অনেক কিছু কল্পনা করছি শুয়ে শুয়ে।  হঠাৎ শুনতে পেলাম রাস্তা থেকে কথা বলতে বলতে কারা যেন রাস্তা থেকে নামল, আর ভিতরে ঢুকেই এক ডাক দিল, রশিদ, আমি আরও ডাকের অপেক্ষায় থাকলে মা বলল, তোমার ভাই এসেছে, দরজা খোল। তার মানে মা জননীও ঘুমাইনি এটাই বাস্তব। আমি আগে হুট করে কুপি জ্বালালাম, তারপর দরজা খুলতেই ভাই বলে উঠল, দেখ বাবাকে নিয়ে এসেছি। আমি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম ভাইবোন সকলে উঠে এসে বাবাকে জড়িয়ে ধরে সে কি কান্না! সেই কান্নায় মনে হয় আল্লাহ্ র দরবার এ আমাদের ভবিষ্যৎ সুখ মন্জুর হয়েছিল। মা জননী শুয়ে শুয়েই কাঁদছেন, উঠতে বিলম্ব করছেন, তাই বড়ভাই মাকে শর্ত জুড়ে দিল, মা উঠ কতদিন তোমার হাতের খাবার খাইনা। এই কথা শুনে মা আর শুয়ে থাকতে পারল না উঠে এসে বলল, হাতমুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি। এ কথা শুনে আমি অবাক হলাম, কারন আমরা তো রাতে বউখুদ ভাজি খেয়ে শুয়েছি মা ভাত পাবে কোথায়!!  মা জননী কখন জানি ভাত পাক করে রেখেছে ভাই আর বাবা আসবে বলে আর না আসলে সকালে আমাদের সেগুলো পানিভাত হিসাবে সারাদিন চালিয়ে দিত। যাহোক খেতে বসে বাবা ভাইবোন সকলকে সংগে নিল, দুএক লোকমা যা ভাগে পড়ল, তাই সকলে খেলাম।

 এভাবেই বাবাকে সঙ্গে নিয়ে আবারও দুঃখ কষ্টের সংসার কোনক্রমে চলতে থাকল। সেই বড়ভাই আমাকে আজ অন্তর থেকে ভাল জানেনা, সেটা হল ভাবীর কারনে। আমি সেই বড়ভাইকে আজীবন দোয়া করব, শ্রদ্ধা করি পীরের মত, আল্লাহ্ যেন মৃত্যুর আগে তাকে জান্নাতের সুসংবাদ দেন। হে আল্লাহ্ তুমি আমার ভাইকে নেক হায়াত দান কর।